প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬ ০৩:০৬ পিএম
          --- ৩ ঘন্টা আগে
Ad

গুপ্ত ট্যাগ দিয়ে লন্ডনে পালানো ইতিহাস মুছতে চাইছেন: জামায়াত নেতা হেলাল

অ- অ+
গুপ্ত ট্যাগ দিয়ে লন্ডনে পালানো ইতিহাস মুছতে চাইছেন: জামায়াত নেতা হেলাল
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, অন্যদেরকে গুপ্ত ট্যাগ দিয়ে একজন তার লন্ডনে পালিয়ে থাকার ইতিহাসকে মুছতে চাইছেন। জনগণকে এত বোকা ভাববেন না। তারা সবই বুঝে গেছে। আবারো ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য জুলাই আন্দোলনে এত মানুষ জীবন দেয়নি। ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি বক্ত্যবে তিনি এসব কথা বলেন।
Ad

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে: ২৫ এপ্রিল শনিবার বিকেলে নগরীর টাউনহল প্রাঙ্গনে অনুষ্ঠিত এক সমাবেশে জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনদূর্ভোগ লাঘবের জন্য দাবি জানানো হয়।

সরকারের ফ্যাসিবাদি চেহারা: মুয়াযযম হোসাইন হেলাল মন্তব্য করেন, দুই মাসের মধ্যে সরকারের ফ্যাসিবাদি স্বরূপ জনগণের কাছে সুস্পষ্ট হয়ে উঠেছে। ঐক্যমত কমিশনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নে একমত হয়ে ক্ষমতায় আসার পর তারা জনগণকে প্রতারিত করার চেষ্টা করছে। সরকার আইন ও আদালতকে নিজেদের স্বার্থে ব্যবহার করে অবিচারকে বৈধতা দিতে চাইছে। জনগণ এখন চূড়ান্ত আন্দোলনের জন্য প্রস্তুত রয়েছে। গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করে জনদাবী মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।

জাতির হতাশার কারণ: সমাবেশে সভাপতির বক্তব্যে মহানগর জামায়াতের আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, দুই মাসের মধ্যেই সরকার জাতিকে হতাশ করেছে। ফ্যাসিবাদি কার্যক্রমের আইনগুলো পুনর্বহাল করা হচ্ছে এবং ক্যাম্পাস দখলের রাজনীতি শুরু হয়েছে। থানার ভেতর ডাকসু নেতাদের ওপর হামলা হয়েছে। এসব ফ্যাসিবাদি আচরণ জনগণ কোনভাবেই মেনে নেবে না। ছাত্রশিবির এই দেশের ছাত্র সমাজের আস্থার ঠিকানা, তাই ছাত্রশিবিরকে একা ভাবার সুযোগ নেই। যদি ছাত্রশিবিরের ওপর আক্রমণ হয়, তবে দেশের ছাত্র জনতা সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।

বক্তাদের সমাবেশ: সমাবেশে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল, সহকারী সেক্রেটারি হাফেজ মাওলানা আতিকুল্লাহ, এনসিপির বরিশাল জেলা আহবায়ক আবু সাঈদ মুসা, এনসিপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য রফিকুল ইসলাম কনক, লেবারপার্টি মহানগর সভাপতি এসএম সোহেল মাহমুদ, এবি পার্টির সুমন তালুকদার এবং ১১দলীয় ঐক্যের জেলা ও মহানগর নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান।

বিক্ষোভ মিছিলের আয়োজন: সমাবেশ শেষে, একটি বিশাল বিক্ষোভ মিছিল টাউনহল থেকে শুরু হয়ে সদর রোড, ফজলুল হক এভিনিউ, চকবাজারসহ নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের

বরিশালে তীব্র দাবদাহ ও বিদ্যুৎ সংকট: কৃষিতে বড় ঝুঁকি, স্বাস্থ্য সমস্যার আশঙ্কা বৃদ্ধি

রাজিবপুরে ইটভাটার ধোঁয়ায় ৪০ বিঘা জমির ধান নষ্টের অভিযোগ

বরিশালে বহিষ্কৃত নেতার ‘টর্চার সেল’ ভাঙচুর: প্রতিবাদী জনতার ক্ষোভের ঝড়

বরিশালে বিসিসির প্রশাসক খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ প্রকল্পের উদ্বোধন করলেন

ট্রেনে কাটা পড়ে মা ও শিশুর মর্মান্তিক মৃত্যু, ট্রেনের যাত্রীদের দাবি আত্মহত্যা

গুপ্ত ট্যাগ দিয়ে লন্ডনে পালানো ইতিহাস মুছতে চাইছেন: জামায়াত নেতা হেলাল

সিংড়ায় ২৪৭ নারীর চালের টাকা দ্বিগুণ ফেরত

কুমিল্লায় নিখোঁজ বিসিএস কর্মকর্তা বুলেট বৈরাগীর মরদেহ উদ্ধার

জেল থেকে ফিরেই ফের বেপরোয়া: চাঁদাবাজি

১০

হোমনায় স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণ: ৩ জন গ্রেফতার,

১১

নিয়োগ বাণিজ্যের অন্ধকার: প্রাইম পোল্ট্রি এন্ড ফিস ফিডের বিরুদ্ধে প্রতারণার গুরুতর অভিযোগ

১২

ভোলার ডায়াগনস্টিক সেন্টারে রক্ত পরীক্ষার ভুল রিপোর্ট: জনমনে আতঙ্ক

১৩

সাংবাদিকদের জন্য সুখবর: শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করছে সরকার

১৪

তরুণ উদ্ভাবকের তৈরি গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

ছাত্র রাজনীতি নিয়ে সংসদে আলোচনা হওয়া প্রয়োজন : এ্যানি

১৬

বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী

১৭

ছাত্রদল পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে: সাদ্দাম

১৮

নির্বাচনী প্রতিশ্রুতি ও জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

১৯

সুবিধাবাদের রাজনীতি বাদ দেন, বিএনপিকে মামুনুল হক

২০
Ad
Ad
Katha Expert